× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টায় ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান।

ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির সভাপতি মোঃ নুর মিয়ার সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ও কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক নির্মল এ পলাশ, আহমেদুজ্জামান আলম, সালাহউদ্দিন শুভ, হৃদয় ইসলাম, মোঃ মালিক মিয়া প্রমুখ।

সভায় সিএনজি গ্রুপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমিটির সাবেক সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি আব্দুর রশীদ, সম্পাদক তফিকুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির সকল সদস্য ও সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..