“কভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভা

“কভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভা

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন : দিনাজপুরে ” কভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফেডারেশন অফ এনজিও (এফ এন বি )এর আয়োজনে জেলা প্রশাসন ও ব্র্যাকের সহযোগিতায় ” কভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা ” শীর্ষক মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শরিফুল ইসলাম বলেন,বাল্যবিয়ে প্রতিরোধ সহ শিক্ষা থেকে বঞ্চিত ঝরে পড়া শিশুদের প্রতি আরো বেশি আন্তরিকতার সাথে দেশের প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় আপনাদের সেবা ও তথ্য পৌঁছে দিতে হবে তবেই দেশের মানুষ উপকৃত হবে আর মানুষ উপকৃত হলেই দেশ উপকৃত হবে প্রধানমন্ত্রীর নির্দেশ সফল করতে হলে এটার কোনো বিকল্প নেই ।

এ সময় তথ্য অধিকার আইনি সহায়তা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলেন দিনাজপুর জেলার আর টি আই এর মুখপাত্র শিক্ষানবিশ আইনজীবী রাবেয়া খাতুন রানু ।

সভায় জেলার বিভিন্ন এনজিও ফোরামের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।