× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

কফি পান করুন দীর্ঘ জীবন লাভ করুন

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: দীর্ঘ জীবন লাভ করতে পারেন নিয়মিত কফি পানের মাধ্যমে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

গবেষকরা ২৮ বছরের ঊর্ধ্ব বয়সী ২ লাখেরও বেশী লোকের ওপর জরিপ চালান।

জরিপে দেখা গেছে, অধূমপায়ীদের মধ্যে যারা প্রতিদিন ৩ থেকে ৫ কাপ কফি পান করেন অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যুহার স্বাভাবিক লোকদের তুলনায় ১৫ শতাংশ কমে যায়।

এর সম্ভাব্য কারণ হিসেবে কফিতে থাকা ক্লোরোজেনিক নামক শক্তিশালী এন্টিঅক্সাইডকে চিহ্নিত করেছেন গবেষণাকর্মটির লেখক ফ্রাঙ্ক হু।

এই উপাদানটি হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা ১৯ শতাংশ কমিয়ে দেয়। শুধু তাই নয়, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা কমায় ২৪ শতাংশ।

হু বলেন, ‘দ্রুত আন্তঃপ্রদাহের ফলে উভয় রোগের বিস্তার ঘটে। কফিতে থাকা ক্লোরোজেনিক এসিড এই আন্তঃপ্রদাহ কমাতে ভূমিকা রাখে।’

গবেষকরা আরও দেখিয়েছেন, যারা কফি পান করেন না, তাদের তুলনায় যারা প্রতিদিন ৩ থেকে ৫ কাপ কফি পান করেন তাদের পারকিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগে ভুগে মারা যাওয়ার হার ৩৭ শতাংশ কমে যায়। পাশাপাশি আত্মহত্যার হার কমে ৩৬ শতাংশ।

হু বলেন, ‘সম্ভবত কফিতে থাকা ক্যাফেইন এক্ষেত্রে উপকার করে থাকে।’

প্রতিদিন কত কাপ কফি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী— এমন প্রশ্নের জবাবে হু জানান, ৩ থেকে ৫ কাপ। তবে এরচেয়ে কম-বেশী পান করেও যথেষ্ট উপকার পাওয়া যায়। তথ্যসূত্র : মেনসহেলথ।


এ ক্যটাগরির আরো খবর..