× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

কক্সবাজারে র‌্যাব ও সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
র‌্যাব ও ডাকাতদের মুখোমুখি গোলাগুলি

কক্সবাজারে র‌্যাব ও সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি। ডাকাতদলের ২ সদস্য।

শুক্রবার ২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় র‌্যাব অভিযান চালালে এই ঘটনা ঘটে।

এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..