ওসমানী উদ্যানে মাদকসেবীদের আড্ডায় নষ্ট হচ্ছে পরিবেশ

প্রানতোষ তালুকদার : রাজধানীর ওসমানী উদ্যানে মাদকসেবীরা পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে ফেলছে এবং প্রতিদিন সকাল থেকে শুরু হয় অনেক ছেলেরা ক্রিকেট নিয়ে খেলা ও মাদকসেবীদের আড্ডা এবং সন্ধ্যার পর উদ্যানে বিদ্যুৎ থাকে না এবং বিদ্যুৎ ব্যবস্থাও নেই। তাহাতে পতিতাবৃত্তিদের আনাগোনা ও মাদক সেবীদের আড্ডা।

ওসমানী উদ্যানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারগণের স্মৃতি বিজড়িত। যেখানে সারা বাংলাদেশ থেকে লোকজন এসে ওসমানী উদ্যানে সেক্টর কমান্ডারগণের স্মৃতিচিহ্নগুলো দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কে কোন সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা বাংলাদেশের জনগণ ও এ প্রজন্মকে সচেতন করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে তার জন্য চাই ওসমানী উদ্যানের সুষ্ঠু পরিবেশ ও সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবস্থা।

ওসমানী উদ্যানে প্রতিদিনই চলে মাদকসেবীদের আড্ডা ও সন্ধ্যার পর চলে অন্ধকারে অবৈধ মাদক ব্যবসা এবং দিনের বেলায় সকাল থেকে চলে অনেক ছেলেদের ক্রিকেট খেলা। তাতে পরিবেশ ও গাছপালার ক্ষতি হচ্ছে ও নোংরা আবর্জনার সৃষ্টি হচ্ছে। তাহাতে ওসমানী উদ্যানের সৌন্দর্য্য হারিয়ে যাচ্ছে।

ওসমানী উদ্যানের দিকে একটু নজর দিলে হয়তো উদ্যানটি সুষ্ঠু পরিবেশ ফিরে পাবে। এবং সারা বাংলাদেশ থেকে আগত লোকজন এসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারগণ কিভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করেছিলেন এবং আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। এবং সঠিক ইতিহাস আরও ভালভাবে এ প্রজন্ম জানতে পারবে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।