চিলমারীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ এর আওতায় চিলমারী উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর উদ্যোগে অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারি স্টুডেন্টস-২০১৯ এর আওতায় উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এস,ই,ডি,পি, কনসালটেন্ট ড. রমিজ আহমেদ।

সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী। কর্মশালায় ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার মোট ৩৪জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।