× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ সরকার জুলুমবাজিতে পারদর্শি হয়ে উঠেছে -মির্জা ফখরুল

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

রাণীশংকৈল প্রতিনিধি: শনিবার সকালে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পলাাশ মোড়ে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মোঃ মোকাররম হোসাইনসহ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার জুলুমবাজিতে বেশ পারদর্শী হয়ে উঠেছে। বিরোধীদল সহ সাধারণ মানুষের উপর জেল জুলুম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করে আসছে। আমরা ভয় পায়না। সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। ২০ দলীয় জোটের প্রার্থীদের উপর অমানবিক আচরণ করা হচ্ছে।

আগামী ৩০ ডিসেম্বর জন সাধারন ২০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ের মালা পরিয়ে প্রমান করে দেবে বিএনপির জনপ্রিয়তা কত বেশী। তিনি মেয়র প্রার্থী মোকাররম হোসাইনের জগ প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় পথসভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মাষ্টার সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..