শেরপুর জেলার এসপি করোনায় আক্রান্ত

শেরপুর জেলার এসপি করোনায় আক্রান্ত

“নো মাস্ক নো মেডিসিন” স্লোগানে ব্যাপক সাড়া জাগানো সম্মুখ যোদ্ধা শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার অনেকটা সুস্থ। জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার কিছুটা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সদস্যরা তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করেন।  তবে পরীক্ষায় তার স্ত্রী ও দুই ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ রাতে বিষয়টি নিশ্চিত করেন।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি জেলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন। তার নো মাস্ক নো মেডিসিন স্লোগান জেলায় ব্যাপক সাড়া জাগায়। শেরপুরে এখন মাস্ক ছাড়া কোনো ওষুধ বিক্রি হয় না। পুলিশ সদস্যদের বেতনের টাকায় তিনি জেলা হাসপাতালে নমুনা বুথ স্থাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।