মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা উপলক্ষে প্রচারণা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ প্রচারণা শুরু করা হয়। এসএমই পণ্য মেলার ব্যানার-ফেস্টুন সম্বলিত একটি খোলা ট্রাকে মাইকে প্রচার সহ বাদ্য বাজিয়ে প্রচার করার জন্য প্রচারণা শুরু করা হয়।
এর আগে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সেখানে বক্তব্য রাখেন। এ সময় সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভাপতি আবু হানিফ,সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



