× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

এলপিজি গ্যাসের নতুন দাম ১২৩২ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
এলপিজি গ্যাস

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ৬৫ টাকা কমিয়ে ১২৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।জানিয়েছে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

আজ সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব জানান। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ডিসেম্বর মাসে ১ হাজার ২৯৭ টাকা ছিল।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এ দিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়ে ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৯৭ টাকা, আগস্টে ছিল ১ হাজার ২১৯ টাকা, জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা, জুনে ছিল ১ হাজার ২৪২ টাকা, মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..