× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

এলজিইডির উপপরিচালক গ্রেপ্তার

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সরোয়ারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বিভিন্ন প্রকল্পের এক কোটি দুই লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আজ বুধবার ভোররাতে রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে তামজিদকে গ্রেপ্তার করা হয়।

তামজিদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক হিসেবে কাজ করেছেন।

আজ বুধবার সকালে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে মিরপুরের পাইকপাড়ার বাসায় দুদকের উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। ওই সময় তামজিদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশা থানায় এক কোটি দুই লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে তামজিদকে গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..