এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে। এগুলো হলো-

১. এয়ার টিকিটের গায়ে বিক্রয়মূল্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

২. ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

৩. যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।

৪. কোন ট্রাভেল এজেন্সির সাথে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।