কাতারের সাথে যুব ও ক্রীড়া বিষয়ক এমওইউ স্বাক্ষরিত হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী

দি নিউজ ডেক্সঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন খুব শীঘ্রই কাতারের সাথে যুব ও ক্রীড়া বিষয়ক এমওইউ স্বাক্ষরিত হবে। কাতারের রাজধানী দোহার একটি পাঁচ তারকা হোটেলে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সালাহ বিন গানামের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে যুব বিনিময় কার্যক্রম গ্রহণ করা হবে এবং উভয় দেশের অভিজ্ঞ কোচের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে, যা বন্ধুপ্রতীম দু’রাষ্ট্রের মধ্যে এক নব দিগন্তের সূচনা করবে। তিনি আরো বলেন, কাতারের ক্রীড়া মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, কাতার সরকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকবে।

কাতারের মন্ত্রী বলেন, বর্তমানে কাতারে প্রায় চার লাখ বাংলাদেশি দায়িত্বের সাথে কাজ করছে, যারা কাতার এবং বাংলাদেশ উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৈঠকে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন ও কাতারস্হ বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।