× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এবার বেনাপোল নোম্যান্সল্যান্ডে ২১তম দুই বাংলার মিলন মেলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
দুই বাংলার মিলন মেলা
বেনাপোল সীমান্তের শূন্য রেখায় গত ২০ বছর ধরে দুই দেশের ভাষা প্রেমীরা যৌথভাবে পালন করে আসছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার বসবে ২১তম মিলন মেলা।

দেশের একমাত্র বেনাপোল সীমান্তের শূন্য রেখায় গত ২০ বছর ধরে দুই দেশের ভাষা প্রেমীরা যৌথভাবে পালন করে আসছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার বসবে ২১তম মিলন মেলা।  তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক কমিটি। দিবসটি হাজার মানুষের উপস্থিতিতে প্রতিবছর পরিণত হয় মিলন মেলায়।
পুষ্প অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্তে বেনাপোল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সকালে নোম্যান্সল্যান্ডে কাঠ-বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম।
শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সীমান্তে এবারের ভাষাভাষীদের মিলন মেলা বসবে।
আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল।
প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..