× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

এবার বরফের খোঁজে চাঁদে নাসা

admin
হালনাগাদ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
এবার বরফের খোঁজে চাঁদে নাসা

চাঁদের বুকে পানি আছে-এ তথ্য আগেই নিশ্চিত করেছে নাসা। এই পানি রয়েছে বরফ আকারে। তবে তা কোথায়-কিভাবে আছে তা জানতেই এবার নতুন মিশন চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

সোমবার এক ঘোষণায় সংস্থাটি জানায়, আগামী ২০২৩ সালেই চাঁদে একটি নভোযান পাঠানো হবে। দক্ষিণ মেরু অঞ্চলের নোবাইল ক্রেটার নামে একটি এলাকায় অবতরণ করবে ‘ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার’ বা ভাইপার নামের রোবোটিক নভোযানটি। পৌঁছানোর পর প্রায় ৪৫ মাইল চওড়া নোবাইল ক্রেটারে প্রায় ১০০ দিন ধরে অভিযান চালাবে।

নাসা বহুদিন ধরেই চাদের মেরু অঞ্চলে রোবোটিক যান পাঠানোর পরিকল্পনা করছে। এই অঞ্চলের ক্রেটার বা খাদের নিচে বরফ পানি আটকে আছে বলে মনে করা হচ্ছে। নাসা আশা করছে, রোবট যানটি ক্রেটারের নিচের সেই বরফ পানি খুঁজে বের করবে।

অভিযান সফল হলে চাঁদের এই অংশ ভবিষ্যৎ নভোচারীদের থাকার জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠবে। কারণ এখান থেকে পানযোগ্য পানির পাশাপাশি মিলবে শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় বাতাসও। এমনকি এর থেকে পাওয়া যেতে পারে রকেটের জ্বালানি যার সাহায্যে পৃথিবীতে ফিরে আসা কিংবা সৌরজগতের আরও বাইরে অভিযান চালানো যাবে।


এ ক্যটাগরির আরো খবর..