× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

এনসিপি’র সমন্বয় কমিটির পরিচিতি সভা একটি দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দেশে সন্ত্রাসী কার্যক্রম

দেশে আর কোন পেশী শক্তির রাজনীতি করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল দশটায় বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় নেতৃবৃন্দরা আরও বলেছেন, একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকে বেঁছে নিয়ে ওই সন্ত্রাসী দলকেও ফ্যাসিস্টদের মতো দূরে ঠেলে দিবে বলে শতভাগ বিশ্বাস করছি।

বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একইসাথে এনসিপি’র নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়ার হুশিয়ারি দিয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করারও দাবি করা হয়।

পরিচিতি সভায় এনসিপি’র নবগঠিত বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য কাজী সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৩ জুন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেছেন।
ওই কমিটিতে মো. আবু সাঈদ মুসাকে প্রধান সমন্বয়কারী। মো. মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান শিকদার, ইউসুফ আলী হাওলাদার, এম সাইফুল ইসলাম মুন্সি, আবেদ আহমেদ রনি, প্রফেসর মো. ইদ্রিস আহমেদ, মো. আবু সাঈদ, আরিফ মাহমুদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. তামিমুল হাসানকে যুগ্ন সমন্বয়কারী।

মো. নাজমুল হাসান, সবিত ইসলাম শান্ত, আতিকুর রহমান, শাবনুর আক্তার, নুর এ আলম সিদ্দিকি, মো. হেলাল উদ্দিন, মো. নুর আলম, মো. সালাউদ্দিন, মো. নাহিদ হাসান, মো. আল আমিন, নজরুল ইসলাম, আসিফ আলি ও এইচএম কুতুবকে সদস্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..