একুশে বই মেলায় বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান

একুশে বই মেলায় বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নির্দেশনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অমর একুশে বই মেলায় এবছর প্রথম বারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে। সংস্থাটির কার্যক্রম এবার বই মেলায় নতুন মাত্রা যোগ করেছে।

আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই সেবা গ্রহণের জন্য মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী গত ০১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করছেন। স্টল দুটি থেকে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করছেন লিগ্যাল এইড অফিসাররা।

সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য প্রদান করছেন।

স্টলগুলোতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোড এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ প্রদর্শন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।