মেহের আমজাদ,মেহেরপুর (১২-০৩-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ২০০৯ সালের তথ্য আইন বিষয়ক জনঅবহতিকরন সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় । স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান-এর সভাপতিত্বে তথ্য আইন বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, সদর উপজেল চেয়ারম্যান এ্যাড. মারুফ আহম্মদ বিজন, এনডিসি রামানন্দ পাল, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ ।

