ঋতুবরণ বাঙালির চিরন্তন উৎসব -সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :  ঋতুবরণ বাঙালির চিরন্তন উৎসব। আবহমানকাল থেকে বাঙালি নববর্ষ, বর্ষাবরণ, বসন্তবরণ, শরৎ ও হেমন্ত উৎসব উদ্যাপন করে আসছে। চিরায়ত এসব উৎসব আগে আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। এখন তা আমাদের শহুরে সংস্কৃতির অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। ঋতুবরণ সংস্কৃতির গ্রাম থেকে শহরে স্থানান্তর ঘটেছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসব-১৪২৬ এর অংশ হিসেবে ‘শরৎ কথন পর্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি ড. হায়াৎ মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপাবলিক অভ্ সিচেলিস (Seychelles) এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সেক্রেটারি অভ্ স্টেট Ambassador Barry Faure, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।