উড়ে গেল অস্ট্রেলিয়া ডি কক তাণ্ডবে

ক্রীড়া ডেস্ক: শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৯৪ রান।

জবাবে মাত্র ৩৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে (৮২ বল হাতে রেখে) জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

এমন দাপুটে জয়ের পেছনে রয়েছে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি ককের তাণ্ডব। বাঁ-হাতি এই ব্যাটসম্যান শুক্রবার ১১৩ বলে ১৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন তিনি। তার অনবদ্য ১৭৮ রানের ইনিংসে ১৬টি চারের মারের সঙ্গে ১১টি ছক্কার মারও ছিল।

ডি কক ছাড়া রিলে রুশো ৪৫ বলে ৬৩, ফাপ ডু প্লেসিস ২৬, জেপি ডুমিনি ৯, ডেভিড মিলার ১০* ও ফারহান বেহারদিন ৫ * করেন।

দক্ষিণ আফ্রিকার যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টিই নিয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। অপর উইকেটটি নিয়েছেন অ্যাডাম জাম্পা।

এর আগে অস্ট্রেলিয়ার ২৯৪ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেন জর্জ বেইলি। ৫১ রান করেন জন হ্যাস্টিংস। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৪০ রান। এ ছাড়া অ্যারোন ফিঞ্চ ৩৩ ও মিশেল মার্শ ৩১ রান করেন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফিলুকিও ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন ডেল স্টেইন। ইমরান তাহির ও পার্নেল নেন ১টি করে উইকেট।

১৭৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক।

এ জয়ের ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।