× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বলিউড কিং শাহরুখ খান পাকিস্তানি!

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক: বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়লেও শাহরুখ খান দেখিয়ে এসেছেন দেশপ্রেমে কমতি নেই তার।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এর পরেই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

এদিকে গতকাল ২৯ সেপ্টেম্বর সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাদের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ  সাফল্যের পর বলিউডের বিভিন্ন তারকারা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান।

শাহরুখ খান এক টুইটে লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সেনা জওয়ানরা যে ভূমিকা নিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। আমাদের সবার উচিত ভারতীয় সেনাদের সুরক্ষার জন্য প্রার্থনা করা’

শাহরুখের এই টুইটের পর পাল্টা একটি জবাব দেন এক পাকিস্তানি তরুণী। ফাতেমা সায়েম নামের করাচির ওই তরুণী লেখেন, ‘সন্ত্রাস? আপনার দেশেই জন্ম হয় সন্ত্রাসের। শাহরুখ পাকিস্তানিরা আপনাকে ঘৃণা করে। ভুলে যাবেন না, আপনিও পাকিস্তানি।’

সেই টুইট নিয়ে এখন চলছে ভার্চুয়াল জগতে যুদ্ধ। শাহরুখকে পাকিস্তানি বলায় ভীষণ খেপেছে শাহরুখ ভক্তরা। যদিও এ প্রসঙ্গে শাহরুখের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..