× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত, কোন কিছুর অভাব নেই -পরিকল্পনামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
উন্নয়নের আলোয় আলোকিত

দেশের উন্নয়ন দেখে মানুষ খুশি। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে’।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে বিশ্বের বুকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন শেখ হাসিনা। আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল না, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুতে বাংলাদেশ হাসছে’।

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্বে ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..