× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে -কৃষিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রধান নিয়ামক। জীবনকে সফল ও সার্থক করার জন্য জ্ঞান অর্জন করতে হবে প্রকৃত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের আচরণ এমন হতে হবে যা অন্যকে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা এবং বাংলাদেশকে জানতে হবে।

কৃষিমন্ত্রী আজ জেলার মির্জাপুর উপজেলার কাদিম ধল্যায় ড.আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের ১০ম বর্ষপূতি উপলক্ষে সুধী সমাবেশে এসব কথা বলেন। আনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন উন্নত বাংলাদেশের, আমরা সেই স্বপ্ন পূরণের দিকে অগ্রসর হচ্ছি। তাই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে কাজ করতে হবে।

সাবেক সচিব ও প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ড.খোন্দকার শওকত হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সংসদ সদস্য মো. একাব্বর হোসেন ও কলেজের অধ্যক্ষ শ্রী মৃণাল কান্তি ঘোষ।


এ ক্যটাগরির আরো খবর..