× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোসাঁই হত্যাকান্ডে শিবির জড়িত বললেন ঝিনাইদহ সদর সার্কেল গোপিনাথ কানজিলাল

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ ঝিনাইদহের শ্রী শ্রী রাধা মদন মন্দিরের গোসাঁই শ্যামা নন্দ দাস হত্যার সাথে শিবির জড়িত বলে জানিয়েছে ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল। হত্যাকান্ডের পর শুক্রবার দুপুরে তিনি এ তথ্য জানান।

এ পুলিশ কর্মকর্তা আরো জানান, গত ৭ জুন সদর উপজেলার করাতি পাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একই কায়দায় মন্দিরের গোসাঁই শ্যামা নন্দ দাসকেও হত্যা করা হয়েছে।

একের পর এক এসব হত্যাকা-ের বিষয়ে আইন শৃংখলার অবনতির বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ঝিনাইদহে এক সময় মাসে ৩০ টি হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। সে সময়ের থেকে এখন আইন শৃংখলার অবস্থা  অনেক ভাল।

তাহলে গোসাঁই হত্যাকা- কি কোন বিচ্ছিন্ন ঘটনা, এমন প্রশ্নের জবাবে গোপিনাথ কানজিলাল জানান, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবো না। সারাদেশে  এ ধরনের হত্যাকা- ঘটছে। তারই অংশ হিসেবে এটা ঘটেছে। হত্যাকা-ের সাথে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইরে তিনি বলেন, জঙ্গি নয় এর সাথে শিবির জড়িত।

তিনি জানান, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকা-ে সাথে এনামূল নামে এক শিবির নেতা জড়িত ছিল। সে শিবিরের উচ্চ পর্যায়ের সদস্য এবং পৌর ২ নং ওয়ার্ডের সেক্রেটারি। শিবিরের কেন্দ্রীয় আদেশে তারা ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় সে জবানবন্দী দিয়েছে। পুরোহিতকে যে কায়দায় হত্যা করা হয়েছিল সেই একই কায়দায় মন্দিরের গোসাঁইকেও হত্যা করা হয়েছে। আমরা ধারণা করছি হত্যাকারীরা একই গ্রুপের হবে। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরই হবে।


এ ক্যটাগরির আরো খবর..