যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১০ পিচ নেশা জাতীয় সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন,নড়াইল জেলার সদর উপজেলার উজিরপুর বিলপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে বাদশা শেখ (৪৮)।
শুক্রবার ( ৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে এগোরাটার সময় পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন দিঘীপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল টু যশোর গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, আটককৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১০ বোতল নেশা জাতীয় সিরাপসহ থানায় হাজির হইয়া আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করিলে বেনাপোল পোর্ট থানার এফআইআর নং-৩, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-১৮৩, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।




