× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঈদের আট নাটক নিয়ে স্নিগ্ধা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

দীপ্ত টিভিতে সিরিয়াল ‘পালকী’র নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন স্নিগ্ধা মোমিন। তারপর থেকে ছোট পর্দায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। নানামুখী ব্যস্ততায় আসছে ঈদের জন্য আটটি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।

সেগুলো প্রচার হবে বিভিন্ন চ্যানেলে ঈদের বিভিন্ন দিনে। তারমধ্যে অন্যতম গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘নেওয়াজের চাচা’ নাটকটি। এখানে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। এছাড়া এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে। এটি রচনা করেছেন শাহজাহান সৌরভ। ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে বাংলা ভিশনে প্রচারিত হবে নাটকটি।

এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘জেল হাজতে বউ কথা কও’ নাটকে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। ঈদের পঞ্চম দিন দেশ টিভিতে রাত ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। জুয়েল মাহমুদের পরিচালনায় ‘পাঁচ শালী মাশাল্লাহ’ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। শাহজাহান সৌরভের রচনায় এই নাটকটি ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৭টায় এটিএন বাংলায় প্রচারিত হবে।

অভ্র মাহমুদের পরিচালিত ‘পথে যেতে যেতে’ নাটকে মিশু সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। প্রসূন রহমানের রচনায় এ নাটকটি ঈদের ষষ্ঠদিন চ্যানেল নাইনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। একই পরিচালকের ‘বিবাহ প্রস্তাব’ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। এটি ঈদের সপ্তম দিন দেশ টিভিতে রাত ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।

মোরসালিন শুভর পরিচালনায় ‘তোমাকে চাই’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। আবুল হায়াতসহ অনেকে এতে অভিনয় করেছেন। মেহরাব জাহিদ রচিত এই নাটকটি ঈদের দিন রাত ৯ টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

বি ইউ শুভর পরিচালনায় ‘কখনো হয়নি ফেরা’ নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। প্রসূন রহমানের রচনায় এ নাটকটি ঈদের তৃতীয় দিন এশিয়ান টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন। ঈদের পঞ্চম দিন রাত ৮টায় এশিয়ান টিভিতে এটি প্রচারিত হবে।

আট নাটক নিয়ে স্নিগ্ধা বলেন, ‘বৈচিত্রময় কিছু কাজ করার চেষ্টা করেছি। অনেক কাজের স্রোতে গা ভাসাইনি। ভার্সেটাইল কাজ করবো বলেই ভিন্ন ভিন্ন সব নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। রিয়াজ ভাই, মোশাররফ করিম ভাই, চঞ্চল ভাই, অপূর্ব ভাইসহ যারা আছেন সবাই আমার এবং দর্শকের প্রিয়। আশা করছি আমার নাটকগুলো বিনোদনে মন ভরাবে দর্শকের।’


এ ক্যটাগরির আরো খবর..