× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

ঈদযাত্রায় মৃত্যুর মিছিল কমাতে রাজধানীর শাহবাগে জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে যাত্রী অধিকার আন্দোলন

admin
হালনাগাদ: শনিবার, ২ জুন, ২০১৮

যাত্রী অধিকার আন্দোলন রিপোর্টঃ  ঈদযাত্রায় সড়কে মৃত্যুর মিছিল কমাতে জনগণকে সচেতন করা ও নগরবাসীকে ট্রাফিক আইন মানায় উদ্বুদ্ধ করতে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি পালন করেছে যাত্রী অধিকার আন্দোলন।

আজ শনিবার সকালে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদের নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এ কর্মসূচি রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সকাল দশটা থেকে দু’ ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে যাত্রী, পথচারী ও চালকদের সচেতন করতে নানা পদক্ষেপ নেয়া হয়। এ সময় তারা বাসে উঠে উঠে যাত্রীদের হাত-মাথা বাইরে না নিতে, ঝুঁকি নিয়ে ও অতিরিক্ত যাত্রী হয়ে পরিবহনে না উঠতে সতর্ক করেন। ট্রাফিক আইন মানতে এবং পরিবহনে হয়রানিতে জাতীয় হেল্প নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সহায়তা নিতে উদ্বুদ্ধও করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ বলেন, ঈদযাত্রায় প্রতিবছর অসংখ্য মানুষের মৃত্যু হয়। এর অন্যতম কারণ ট্রাফিক আইন না মানা। অতিরিক্ত যাত্রী হয়ে পরিবহনে উঠা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, আগে যেতে প্রতিযোগিতার কারণে এবার কোনো হতাহত যেন না হয় সেজন্য আমরা মাসব্যাপী সচেতনতা কর্মসূচি পালন করছি। আমরা আশা করছি এ কর্মসূচি জনগণের মাঝে প্রভাব ফেলবে। জনগণ সচেতন হলেই আমাদের স্বার্থকতা।

তিনি বলেন, রাজধানীতে সিটিং বাসের নামে চিটিংবাজী চরম আকারে পৌঁছেছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এছাড়া পরিবহনে নারী হয়রানি ও যাত্রীদের নানাভাবে ভোগান্তিতো চলছেই। তাই সচেতনতার পাশাপাশি পরাবহন নৈরাজ্যের বিরুদ্ধে যাত্রীদের ঐক্যবদ্ধ করতেও আমাদের এই কর্মসূচি।

জনসচেতনতা কর্মসূচিতে অন্যান্যের মাঝে সংগঠনের মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী, শাহবাগ থানার এসআই মাহবুব আলম, নাজমুস সাকিব, রাকিব হাওলাদার, এসএম সজিব, হুমায়ুন তামিম, মো. সোহেল, মো. আশিক, মুজাহিদ, হাসিব এবং আনাস প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..