মধুখালী প্রতিনিধিঃ শনিবার ২রা জুন বেলা অনুমানিক ১১.৪৫ মিনিটের সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহন কামারখালী থেকে বাজার করে সাইকেলে আসা একটি স্কুলছাত্র গড়িয়াদহ মোড় পাড় হওয়ার সময় একটি পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্কুল ছাত্রের মৃত্যু হয়।
নিহত ছাত্রের নাম মোঃ কাদের, পিতাঃ মোঃ ওহিদুল ইসলাম, বাড়ি মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
জানা যায় সে ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। স্থানীয় জনতা পরিবহন কে আটক করতে পারে নাই। সংবাদ পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ এস.আই. ফারুক সহ ফোর্সদ্বয় লাশ উদ্ধার করে।