বেনাপোল সিমান্ত থেকে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক

বেনাপোল সিমান্ত থেকে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক করেছে বেনাপোল পোটথানার পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামের শাহাজান আলীর ছেলে সাব্বির হোসেন শান (২১)।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল পোর্টথানার পুলিশ জানান,মাদক বিরোধী অভিযানে তালশাড়ী দিঘীরপাড় গ্রামস্থ মিলনের তেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।