× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
পর্যটকবাহী জাহাজ চলাচল

পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে। অনুমদিত কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের দিকে রওনা দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিনে যাবে জাহাজটি। তবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধই থাকবে। মালিকরা জানান, চট্টগ্রাম থেকে আরও একটি জাহাজ চলাচলের কথা রয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে এখনই জাহাজ চালু করা হচ্ছে না। কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে পরে অন্য জাহাজগুলো চালু করা হবে।

কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বলেন, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। প্রায় টিকিট বুকিং হয়ে গেছে।

আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..