ইস্পাত কঠিন ঐক্যই আমাদের শক্তিঃ মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন।

এরআগে দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলদিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার ও মায়ের কবর জেয়ারত করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীসহ ছাতক-দোয়রার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে মিজান রহমান চৌধুরী বলেন, একটি ক্রান্তিকাল অতিক্রমের চেষ্টার দিকে যাচ্ছে দেশ। সামনে জাতীয় নির্বাচন কিন্তু এই নির্বাচন নিয়ে এখনো চরম উৎকণ্ঠা বিরাজ করছে জনমনে। জাতীয়তাবাদী চেতনার রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি চক্র নানা রকম কূটচাল নিয়ে মাঠে রয়েছে।

এরজন্য আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে। ভোটের মাঠে ইস্পাত কঠিন ঐক্যই আমাদের শক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গনতন্ত্র মুক্তির আন্দোলনে দল ও দেশকে বাঁচানোর এ লড়াইয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।