ইসলামী ব্যাংকের ৩০২তম শাখার উদ্বোধন পীরগঞ্জে

অর্থনৈতিক প্রতিবেদক:  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০২তম শাখা উদ্বোধন করা হয়েছে রংপুরের পীরগঞ্জে।

সম্প্রতি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার এতে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনের প্রধান মো. শহিদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা আজাদ চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোকছেদ আলী সরকার, সমাজসেবক মো. শহিদুল ইসলাম পিন্টু, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।