মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল প্রতিনিধিদের সৌদি সফর

দি নিউজ ডেক্সঃ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছে।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরুর পর থেকে এই প্রথম এ ধরনের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেল। ইহুদি প্রতিনিধিদলটি গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব সফর করে। এ সময় ওয়ার্ল্ড মুসলিম লীগের মহাসচিব শেখ মুহাম্মাদ বিন আব্দুল কারিম বিন আবদুল আজিজ আলে ঈসাসহ সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে করিম বিন আলে ঈসার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব বৈঠকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।