× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

ইসকন নিষিদ্ধের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদে বিচার ও হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল করেছে হাজারো তৌহিদী জনতা।

বুধবার আসরের নাম শেষে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরকারী কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা, ‘ইসকন জঙ্গি, শেখ হাসিনার সঙ্গী’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘নিষিদ্ধ ইসকন নিষিদ্ধ’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেনো জবাব চাই’ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভ চলাকালে নুর উদ্দিন বুদ্ধি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চক্রান্ত করে যাচ্ছে একটি মহল। উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাÐ। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী শান্তি নিশ্চিত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..