ইরপিন ও সুমি শহর থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে

ইরপিন ও সুমি শহর থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে। এ শহরটিতে গত ক’দিন ধরে প্রচণ্ড লড়াই চলছিল।

এর আগে কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ খুলতে একমত হয় রাশিয়া ও ইউক্রেন।

এর আগেও এরকম করিডোর ঘোষণা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ বন্ধ না হওয়ায় তা কার্যকর হয়নি। এখন বলা হচ্ছে স্থানীয় সময় সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বৃত করে বলা হয়েছে, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ দেয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে মস্কো যেসব করিডোর ঘোষণা করেছে, তার বেশিরভাগ রাশিয়ার দিকে গেছে। গতকাল এরকম একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিয়েভের সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।