× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিউজ ডেক্স

বিশ্ব ব্যাংক থেকে ৭২ কোটি ডলার ঋণ-সহায়তা পাচ্ছে ইউক্রেইন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
বিশ্ব ব্যাংক থেকে ৭২ কোটি ডলার ঋণ-সহায়তা পাচ্ছে ইউক্রেইন

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেইন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন পরিশোধের মত কাজে সহায়তায় ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান হিসেবে দিচ্ছে বিশ্ব ব্যাংক।

সোমবার এই তহবিল ‍অনুমোদনের পর বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে বলেছে, তাদের আগের একটি ঋণের সম্পূরক হিসেবে এই প্যাকেজে রয়েছে ৩৫ কোটি ডলারের ঋণ। নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়ার পর এই ঋণের পরিমাণ ১৩ কোটি ৯০ লাখ ডলার বাড়ানো হয়েছে।

এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেইন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে।

ইউক্রেইনের জন্য এসব দেশের অনুদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। এ ছাড়া জাপান আলাদাভাবে ১০ কোটি ডলার অর্থায়ন করছে।

বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই তহবিল ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা যাবে বলে তারা আশা করছেন।

এই বাজেট সহায়তার ঋণ কীভাবে ব্যয় করা হবে সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বিশ্ব ব্যাংক বলেছে, এই সহায়তা ইউক্রেইন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা প্রদান, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে তারা আশা করছে।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম বিপর্যয়ের মুখে ইউক্রেন ও এর জনগণকে সহায়তা করার জন্য বিশ্ব ব্যাংক গ্রুপ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..