× Banner
সর্বশেষ
সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল

শেষ মুহূর্তে ইংল্যান্ডকে রুখে দিল রাশিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ছে, তখনই কী থেকে যেন কী হয়ে গেল। মার্সেইয়ে ইউরো ২০১৬-এ ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচটি ড্র হলো ১-১ গোলে। এরিক দিয়েরের গোলে ইংলিশরা এগিয়ে যায়। যোগ করা সময়ে তাদের হৃদয় ভেঙে ম্যাচে সমতা টানেন ভাসিলি বেরেজুতস্কি।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল ইংল্যান্ড। প্রথম ১০ মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগও পায় তারা। কিন্তু সাফল্য আসেনি; তৃতীয় মিনিটে ১২ গজ দূর থেকে ডেলে আলির বিদ্যুৎ গতির শট গোলরক্ষক ঠেকিয়ে দেন, ক্ষাণিক পর লক্ষ্যভ্রষ্ট হয় অ্যাডাম লালানার প্রচেষ্টা।

২২তম মিনিটে লিভারপুল মিডফিল্ডার লালানার কোনাকুনি শট বাঁ-পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরের মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন রাহিম স্টার্লিং, কিন্তু দারুণ ক্ষিপ্রতার পরিচয় দেন ইগর সিমোলনিকভ। কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন জেনিতের এই ডিফেন্ডার।

প্রথমার্ধে সব মিলিয়ে নয়বার ইংল্যান্ডের খেলোয়াড়রা গোলের লক্ষ্যে শট নেয়, কিন্তু সাফল্য অধরাই রয়ে যায়। ফিফা র‌্যাংকিংয়ে ২৯তম রাশিয়ার শট মাত্র একটি। প্রথমার্ধে নিজেদের রক্ষণ সামলাতেই তাদের বেশি মনোযোগী থাকতে হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উল্টো চেহারা, গুছিয়ে ওঠা রাশিয়া উঠতে থাকে পাল্টা আক্রমণে। প্রথম ২০ মিনিটে গোলের লক্ষ্যে চারটি শটও নেয় তারা, অবশ্য এর একটিই মাত্র লক্ষ্যে ছিল। স্কোরলাইন থেকে যায় অপরিবর্তিত।
৭১তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড, কিন্তু ওয়েইন রুনির জোরালো নীচু শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইগর আকিনফিভ।

এর দুই মিনিট পরেই ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমর্থকদের উল্লাসে ভাসান টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার দিয়ের।

তবে যোগ করা সময়ে ইংলিশদের জয়ের স্বপ্ন শেষ করে দেন ভাসিলি। জোরালো হেডে গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন সিএসকে মস্কোর এই ডিফেন্ডার। শেষ হয়ে যায় ইংলিশদের ইউরো ২০১৬ জয়ে শুরুর স্বপ্নও।

এর আগে ইউরোয় প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া দুই দল ওয়েলস ও স্লোভাকিয়ার মধ্যে হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছেন গ্যারেথ বেলরা। জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছে ওয়েলস।


এ ক্যটাগরির আরো খবর..