× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

ইভটিজিং দায়ে বখাটে যুবককে  ভ্রাম্যমান আদালতের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
ইভটিজিং দায়ে বখাটে যুবককে  ভ্রাম্যমান আদালতের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ   নবীগঞ্জ  উপজেলায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মিয়াদ মিয়া কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
 সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর সোমবার সকাল দুপুরে  উপজেলার রতপুর সরকারি প্রাইসারি স্কুলের  তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করে দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের  গউস মিয়ার ছেলে   মোঃ মিয়াদ মিয়া (২৫)।  বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবগত করলে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে গিয়ে  ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাসেে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এতে  আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের এস আই লুৎফর রহমানসহ থানা পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মিয়াদ মিয়া কে  ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলায়  ইভটিজিং রোধে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করতে  প্রশাসন  বদ্ধ পরিকর।


এ ক্যটাগরির আরো খবর..