ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করেছে : মারিয়া জাখারোভা

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করেছে : মারিয়া জাখারোভা

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল-গ্যাস আমদানি সীমিত করার চেষ্টা করার মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করেছে বলে জানিয়েছেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

অন্য দিকে চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে।

মারিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ এবং দেশটিতে আক্রমণের শাস্তিস্বরূপ রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের চেষ্টা কৃষিপণ্য, ভোজ্যতেল, সার এবং জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। আর ইউরোপ রাশিয়ান তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির ইউরোপীয় মিত্ররা রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। জ্বালানি সরবরাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমারা আমাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে।

উল্লেখ, সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ ও বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।