× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল আরোহী নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
নোয়াখালীতে মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক হামিদ (২১) গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. ফয়সাল (২০) উপজেলার ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামের কাবিল মুন্সি বাড়ির আলী হোসেনের ছেলে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন ফয়সাল ও হামিদ। এ সময় মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজায় মোটরসাইকেলটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফয়সাল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। করতে পারেননি স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, কোন অভিযোগ না থাকায় রাতেই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়ছে। দুর্ঘটনাস্থলে কেউ না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায় নি।


এ ক্যটাগরির আরো খবর..