× Banner
সর্বশেষ
মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেক্স

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পশ্চিমা দেশগুলোকে হুশিয়ারি : রাশিয়া

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পশ্চিমা দেশগুলোকে হুশিয়ারি : রাশিয়া

রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন।

সম্প্রতি কিয়েভকে ভারি অস্ত্র দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে সহায়তা করতে গত কয়েক সপ্তাহে আগ্রহ প্রকাশ করে আসছে আমেরিকা ও তার মিত্রদেশগুলো।


এ ক্যটাগরির আরো খবর..