× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক

আ. লীগ সভাপতির কার্যালয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবে আজ।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে পর্যবেক্ষক দলটি সেখানে যাবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

পর্যবেক্ষক দলের পরিদর্শন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে পর্যবেক্ষক দলের বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের প্রশ্নে ছাড় দেওয়া বা সমঝোতা করার সুযোগ আছে কি না, জানতে চায় মার্কিন পর্যবেক্ষক দল। সংবিধান লঙ্ঘন করে কোনো ছাড় বা সমঝোতার সুযোগ নেই বলে তাদের জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের মার্কিন পর্যবেক্ষক দল ঢাকায় আসে।


এ ক্যটাগরির আরো খবর..