× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আড়পাড়াতে সিনিয়র দল বনাম জুনিয়র দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুন, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের যৌথ উদ্যোগে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঈদের পরের দিন সকলে আনন্দ উপভোগ করার জন্য সিনিয়র দল বনাম জুনিয়র দলের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

গত রবিবার আড়পাড়া ইউনিয়নের মোঃ আশরাফুল ইসলাম জিহাদ ও আরমান হোসেন বাবু এবং কামারখালী ইউনিয়নের মোঃ আতাউর রহমান মিয়া, মোঃ মনিরুজ্জামন চৌধুরী টার্গেট এর আয়োজনে এবং মোঃ মুজিব হোসেন চৌধুরী তুরান(বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ জাকির হোসেন মোল্যা(চেয়ারম্যান), মোঃ বদরুজ্জামান বাব(সাবেক চেয়ারম্যান), মৃধা বদিউজ্জামান বাবলু(বিশিষ্ট সাংস্কৃতিমনা ব্যাক্তি) মোঃ আবুল কালাম আজাদ, এস.বি বাহার শ্যামল( বি.সি.বি), দাউদ, মুরাদ এর সার্বিক সহযোগীতায় খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন বিশিষ্ট তরুন শিল্পপতি মৃধা মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ ফকরুদ্দীন মিয়া কালু। কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম মুরাদ, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান প্রমুখ।

খেলাটি দলমত নির্বিশেষে সবাই আড়পাড়া মাঠে জমায়িত হয়ে খেলাটি উপভোগ করেন এবং ৪-৩ গোল করে জুনিয়র দল এক গোলে বিজয় লাভ করেন। খেলার ধারা বিবরনীতে এবং রেফরীর দায়িত্বে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন দিলু এবং মোঃ মতিয়ার রহমান।


এ ক্যটাগরির আরো খবর..