আসন্ন পৌর নির্বাচন: বেনাপোলে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

আসন্ন পৌর নির্বাচন: বেনাপোলে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা
আসন্ন পৌর নির্বাচন
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেনাপোল ও রাজবাড়ী গ্রামে গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার (১৪ আগস্ট)  সকাল সাড়ে ৭টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং আগামীর বেনাপোল পৌরসভা গঠনে সকলের মতামত ও সহযোগিতা কামনা করেন।
“আপনারা আগামী নির্বাচনে প্রার্থীদের গুণাবলী ও যোগ্যতা যাচাই-বাছাই করে ভোট দেবেন। আপনাদের ইচ্ছানুযায়ী নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সবাইকে পরীক্ষা করবেন। যার মধ্যে যোগ্যতার সঠিক প্রতিফলন দেখবেন, তাঁকেই ভোট দেবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।
তিনি মাদকমুক্ত সমাজ গঠন ও শিার মানোন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, একদিকে যেমন যুবসমাজকে শিার আলোয় আলোকিত করে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যদিকে সমাজ থেকে মাদককে ‘না’ বলতে হবে।
সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পৌরবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রাথমিক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দেন এই তরুণ যুবনেতা।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, হযরত আলী ও যুবনেতা মনির হোসেন। পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি এবং সদস্য মহসিন আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।