আসছে ‘বাহুবলী’-৩

বিনোদন ডেস্কঃ বলিউডের ছবির জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল ‘বাহুবলী’। রাজামৌলির এই ছবি সারা বিশ্বে ১৫০০ কোটির বেশি টাকারও টাকার ব্যবসা করেছে। ‘বাহুবলী’র জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফের বাহুবলীর তৃতীয় পর্ব বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে এবার বাহুবলীর সিকুয়্যাল নয়, তৈরি হতে চলেছে বাহুবলীর প্রিকুয়েল।

এর আগে মুক্তি পেয়েছে বাহুবলী: দ্যা বিগিনিং, বাহুবলী: দ্যা কনক্লশন, আর এবার আসছে বাহুবলী: বিফোর দ্যা বিগিনিং। তবে বাহুবলীর এই তৃতীয় পর্ব সিনেমার আকারে নয়, ওয়েব সিরিজের আকারে আসবে দর্শকদের সামনে। যা দেখা যাবে নেটফ্লিক্স-এ। রাজমাতা শিবগামী দেবীর উত্থান, ও মাহিশমতী সাম্রাজ্য ও তার রাজনীতি নিয়ে তৈরি হবে এই ছবি। যা নাম রাখা হচ্ছে ‘দ্যা রাইস অফ শিবগামী’। আনন্দ নীলকান্তের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই ওয়েব সিরিজটি।

বাহুবলী প্রিকুয়েল নিয়ে পরিচালক রাজামৌলিক গনমাধ্যমকে বলেন, ”আমি ভীষণ খুশি যে নেটফ্লিক্সের এই উদ্যোগে। এতে বাহুবলী সিরিজটি আরও অনেক বড় এবং মহাকাব্যের আকারে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে। যেটা সিনেমার গল্পকার হিসাবে আমার কাছে ভীষণই আনন্দের। এতে এই মহাকাব্যে আরও অনেক নাটকীয় মোড় তুলে ধরা সম্ভব হবে। ”

যদিও বাহুবলীর দর্শকরা এই ওয়েব সিরিজে তাঁদের পছন্দের নায়ক প্রভাসকে দেখতে পাবেন না। যিনি বাহুবলী ১ ও ২-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। এই ওয়েব সিরিজে শিবগামী দেবী অর্থাৎ যে চরিত্রে অভিনেত্রী রাম্যা কৃষ্ণণকে দেখা গিয়েছিল, এটা সেই শিবগামী দেবীরই ছেলেবেলা তুলে ধরা হবে। তবে বাহুবলীর এই তৃতীয়পর্বে কোন কোন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন তা অবশ্য নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।