আশাশুনি ব্যুরো ঃ আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগের সদর ইউনিয়নের ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হাড়িভাঙ্গা মৎস্য সেটে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সমীরন বাইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী। যুগ্ম-সম্পাদক বিকাশ মন্ডলের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা রিপোটার্স ক্লাবের সেক্রেটারি আব্দুস সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক ফায়জুল কবীর, জগদীশ সানা, খোকন মন্ডল, গোপাল মন্ডল, আজিজুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলীয় দ্বিধা-দ্বন্দ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে একাদশ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোটে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদাত্ত আহ্বান জানান। আলোচনা শেষে নবগঠিত ওয়ার্ড স্বেচ্ছাস্বেকলীগের নেতৃবৃন্দের পরিচিতি পর্ব শেষে মিষ্টি বিতরন করা হয়।




