যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে- স্বরাষ্টমন্ত্রী

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইনের উর্দ্ধে কেউ নয়। যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। হোক পুলিশ, বিজিবি কিংবা র‌্যাব। আইনশৃংখলা বাহিনীর সদস্য অপরাধ করলে তারাও শাস্তি পাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিতে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা ভবনের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বারাষ্টমন্ত্রী আরও বলেন, পুলিশ এখন অনেক সুবিধা পাচ্ছে। আমরা বহুতল ও আধুনিক থানা ভবন করেছি, পুলিশ সদস্যকে আধুনিক সজ্জায় সুসজ্জিত করেছি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও পরিকল্পনায় পুলিশ বাহিনী আজ অনেক আধুনিক হয়েছে। মুক্তিযুদ্ধের মত জিবন বাঁজি রেখে পুলিশ আজ দেশের জন্য কাজ করছে। পুলিশ জীবন বাজি রেখে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে সক্ষম হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় আমরা দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে পেরেছি।

তিনি আরও বলেন, আগামী দিনে আবারো নৌকা মাকার্য় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকতে হবে। আওয়ামীলীগ যত বার ক্ষমতায় এসেছে তত বারেই দেশের উন্নয়ন হয়েছে। ধর্মের ভিত্তিতে নয়, ধর্ম নিরোপেক্ষ’র ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আজ বিশ্বে সৎ শাসক হিসাবে ও মানবতার নেত্রী হিসাবে শেখ হাসিনাই স্থান পেয়েছে ।

এ সময় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, এ্যাড. সফুরা বেগম রুমী এমপি, পুলিশের রংপুর রেঞ্জ’র ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।

ভবন উদ্ধোধন অনুষ্ঠানে পরে স্থানীয় ডাকবাংলো মাঠে জেলা আওয়ামীলীগের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয় স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।