রাষ্ট্র ও শিল্প-কারখানা পরিচালনায় শ্রমজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন -যুব বাঙালি

রাষ্ট্র ও শিল্প-কারখানা পরিচালনায় শ্রমজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন -যুব বাঙালি

রাষ্ট্র ও শিল্প- কারখানা পরিচালনায় শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুব বাঙালি।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) ১ মে মহান মে দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

নেতারা বলেন, ঔপনিবেশিক শাসনব্যবস্থা বদলিয়ে স্বাধীন দেশ উপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় শ্রম- কর্ম- পেশাজীবীদের স্থানীয় সরকার ও জাতীয় কাঠামোতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

নেতারা আরও বলেন, সশস্ত্র সংগ্রামে মধ্যদিয়ে বাঙালি জাতি-রাষ্ট্র গঠনে শ্রমজীবীদের অবদান অপরিসীম হলেও স্বাধীনতার পাঁচ দশক পরেও রাষ্ট্রীয় কাঠামো ও শিল্প কারখানা পরিচালনায় শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নেই।

তারা বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক শ্রমজীবী মানুষ হলেও রাষ্ট্র পরিচালনা ও শাসনব্যবস্থার নীতি নির্ধারণে তারা অবহেলিত।

শ্রমজীবিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে শ্রম- কর্ম- পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অংশীদারিত্বে গণতন্ত্রের সূচনা করার আহ্বান জানান নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।