রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি মোঃ খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ১লা ফেব্রুয়ারী তিনি বক্তব্যে বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।
দেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছে, কর্মে বাস্তবায়ন ঘটিয়ে উন্নয়নের জোয়ার অব্যাহত রেখেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানুষের হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে দেশ। দেশ গড়ার কাজে বাংলাদেশ যুবলীগকে লড়াকু সৈনিকের দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটু, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি আবু শাহিন এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সভাপতি মোঃ দবিরুল ইসলাম এমপি, ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ সইদুল হক, সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, রংপুর মহানগর যুবলীগ আহবায়ক সিরাজুম মনির বাশার, সৈয়দপুর উপজেলা যুবলীগ আহবায়ক ফিরোজ মোস্তফা, রাণীশংকৈল পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগ সম্পাদক ও পৌর মেয়র আরমগীর সরকার প্রমুখ।




