আর্ত মানবতায় এগিয়ে এলেন নরওয়ে প্রবাসী মোঃ সোলায়মান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” ভুপেন হাজারিকার গানের এ কথা গুলোকে সত্যে পরিনত করতে আর্ত মানবতায় এগিয়ে এলেন নরওয়ে প্রবাসী মোঃ সোলায়মান। বাংলাদেশের বংশদ্ভুত মোঃ সোলায়মান দীর্ঘ ৪৫ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। বর্তমানে তিনি নরওয়েতে বসবাস করছেন।

প্রবাস জীবনে থেকেও তিনি বাংলাদেশের কথা প্রতিনিয়ত ভাবেন। বাংলাদেশের জন্য তার প্রাণ কেঁদে ওঠেন। তাই তিনি যেভাবে সম্ভব বাংলাদেশের দুঃখী ও অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেন প্রতিনিয়ত।

এরি ধারাবাহিকতায় মোঃ সোলায়মান এবার পঞ্চগড় জেলার দু’জন শারীরিক প্রতিবন্ধির মাঝে দু’টি হুইল চেয়ার এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তিনি পঞ্চগড় জেলার বোদা থানার বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ মাজহারুল ইসলাম এবং সাংবাদিক ও প্রভাষক এন এ রবিউল হাসান লিটন এর মাধ্যমে বোদা উপজেলার সর্দার পাড়া গ্রামের মোঃ আশরাফুল (৪৫) ও দেবীগঞ্জ উপজেলার উত্তর পাড়া গ্রামের মোছাঃ জমিলা খাতুন (৬০) কে দু’টি হুইল চেয়ার দেন। এবং শীত নিবারণের জন্য কম্বল দেয়া হয়।

বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ মাজহারুল ইসলাম এবং সাংবাদিক ও প্রভাষক এন এ রবিউল হাসান লিটন উপস্থিত থেকে মোঃ আশরাফুল ও মোছাঃ জমিলা খাতুন কে হুইল চেয়ার দু’টি হাতে তুলে দেন। এসময় মোঃ আশরাফুল ও মোছাঃ জমিলা খাতুনের পরিবার-পরিজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মোঃ আশরাফুল ও মোছাঃ জমিলা খাতুন এসময় আবেগে আপ্লুত হয়ে পরেন। তারা বলেন, “আমরা সাভাবিক জীবন জাপন করতে পারছিলাম না এখন থেকে হুইল চেয়ারে করে চলা ফেরা করতে পারবো। আল্লাহ সোলায়মান ভাইকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুণ”।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।